আলোর দিশা - মনীষা ঘোষ

আলোর দিশা
         মনীষা ঘোষ

হারিয়ে গেছে আমার মাতৃভূমির আলোর দিশা,
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বিশ্ব জুড়ে।
হাত দিও না আমার শরীর, মরণব্যাধি রোগ যে,
বললো কেঁদে বিশ্ব জননী!

কোন দেশেতে আছে আলো,
 কোথায় গেলে পাবো বলো।
কার কাছে তে করবো বলো এই মিনতি,
আজ- কে দেখাবে আলোর দিশা।

মরণব্যাধি এই রোগ যে সারা বিশ্ব জুড়ে দিয়েছে হানা,
মৃত্যুর মিছিলে শুধুই কান্নার হাহাকার।
মুছে গেছে আলো আজ,
অন্ধকারের কালো মেঘে।
তোমরা সবাই মিলে খুঁজে আনও,
ওই আলোর দিশা ওই আলোর দিশা।

Comments

Post a Comment

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ