ঝড়- পৌষালী সেনগুপ্ত

ঝড়
       পৌষালী সেনগুপ্ত

ঝড় উঠেছে!
ঝড় উঠেছে প্রকৃতির কোলে!
তান্ডব সমুদ্রের মাঝে!
ভেঙে গুঁড়িয়ে দেবে আজ,
সবকিছু যা প্রিয়!
ভাঙবে সব নদীর পাড়,
ভাঙে গরিবের ঘরের দেয়াল!
নদীর স্রোত আজ করবে কামাল!
ঘরে ঘরে জ্বলছে মোমবাতি!
পড়ুয়ারা আজ বেহাল!
আকাশে আজ তান্ডব,
হৃদয় মাঝে বাজছে ধ্বংসের খেয়াল!
গরিবের আশ্রয় আজ ত্রাণ শিবির,
কাটছে না ভয়ের রাত!
ঝড় নিয়ে গেল সুখের চাদর
করে গেল বেহাল ৷

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ