হারিয়ে যাওয়ার অসুখ - সৌরভ দে

হারিয়ে যাওয়ার অসুখ
        সৌরভ দে (শিলচর) 

আমার আমিকে হারাতে বসেছি
স্বপ্ন যাচ্ছে ফুরিয়ে
নিভু নিভু জ্বলছে প্রদীপ
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে।
কবিতা লেখার ডায়েরি হারিয়েছি
গাইতে ভুলেছি গান,
বেচেঁ আছি শুধু এটুকুই সার
আসলে ভিতরে নিষ্প্রাণ।
চোখেতে পরেছে ছানি আমার
চশমা চোখে দেখছি তোমার,
হাসি মাখা রাঙা মুখ,
বুড়ো হয়েছি, তাই হয়েছে বুঝি
হারিয়ে যাওয়ার অসুখ।
হারিয়ে গেছে পুরোনো দিনগুলো
স্মৃতি হয়ে গেঁথে আছে মনে,
হারিয়ে যাওয়া সুখগুলোকে আজ
আগলে রেখেছি মনে।
হারিয়ে গেছে প্রাণের বন্ধু
হারিয়েছি আপন জন,
যাকে ভালোবেসে হারিয়েছিলাম
যৌবনে আমার মন।
হারিয়ে যাওয়া গানগুলো আজ
প্রাণে দেয় সুখের দোলা,
বন্দী দেওয়ালের মনের কোঠরে 
দখিনের জানালা খোলা।
হারিয়ে যাওয়া জীবনটাকে
পাবো কি নতুন করে?
পেলে একবার, হারাতাম আবার
সেই চির চেনা সুরে।


Comments

  1. Monoj Howlader20 May 2021 at 04:57

    অসাধারণ লেখা দাদা

    ReplyDelete
  2. Replies
    1. খেয়ালহীন20 May 2021 at 10:28

      ধন্যবাদ

      Delete
  3. Anabadya..... Chasma chokhe dekhechi tomar..... line gulo darunnn.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অনুগ্রহ - সৌভিক দেবনাথ

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ