রবি ঠাকুর - রূপালী গোস্বামী


রবি ঠাকুর 
        রূপালী গোস্বামী 

রবীন্দ্রনাথ তুমি কি ঠাকুর, 
নাকি কবি গুরু?
তোমাতেই সব মেশে শেষে,
শূণ্যতা মাঝেই আবার হয় শুরু। 
কেন তুমি সকল ভাবনার আকর,
আমার সকল কথার ভাষা?
কিছু স্বাধীনতা পারতে দিতে,
জানাতে মনের আশা।
কেন সকল পূজার মন্ত্র তুমি, 
দয়িতের আকুল আকুতি?
না হয় সাধন হত ভিন্ন,
থাকত অপূরণ প্রেম আহুতি। 
বারো মাসের তেরো পার্বণে 
কেন তোমার অনিবার বিচরণ?
তোমার কি হত ক্ষতি বল,
না করলে তোমার স্মরণ?
সকল অনুভূতি তোমার করলিত 
আসন সবার হৃদমাঝারে, 
যদি বল শুধু একবার
রচনায় করে স্নান, বেড়াব সাঁতরে।
সন্ধ্যার মেঘমালা তুমি, 
নিভূত প্রাণের দেবতা 
তোমার আশীষ চাই কবি গুরু 
ঘোঁচাতে মলিন মনের ভীরুতা, 
পরাণ সখা থেকো সাথে,
স্মরি যেন তোমায় স্বয়নে,স্বপনে। ।
9/5/2021

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার