আমি কি ছন্দ রাজা - অশোক কুমার ঠাকুর

আমি কি ছন্দরাজা?
অশোক কুমার ঠাকুর

লোকে বলে 'ছন্দরাজ'
ছন্দ গড়াই আমার কাজ
তাই বলে কি ছন্দরাজ!
ছিঃ ছিঃ ছিঃ বিষম লাজ!

ছন্দ আমি গড়ি বটে
দৃশ্যত যা ধরি ঘটে
পাহাড় বন নদী তটে
ছন্দ আঁকা আকাশ পটে।

জগৎটা এক ছন্দ-ছড়া
রূপ-রস-গন্ধ, ভরা
শব্দ-বর্ণ ছন্দ গড়া
এই তো আমার বিশ্বধরা

বাতাস পাখি ছন্দ ছড়ায়
শিশির-ছন্দ ভোরের ধরায়
ঝর্ণা জলে ছন্দ গড়ায়
পাতায় পাতায় ছন্দ জড়ায়

ছন্দ ধরাই আমার কাজ
তাই কি আমি 'ছন্দরাজ'!
বলছে অনেক লেখক আজ
ছান্দসিক ও ছন্দবাজ।

Comments

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)