প্রেমালাপ - মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

প্রেমালাপ
          মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

আমায় ছেড়ে তুমি দূরে,
কষ্ট অশেষ বুকে,
কথাকলি ভেবে তোমায়
আছি অনেক দুঃখে? 

কষ্ট হলেও থাকো সখি
লাগছে বুঝি একা,
ভাবো যখন বন্ধ চোখে
পাবে আমার দেখা।

রাগো যদি আমার উপর
বলো মনের কথা,
ভালোবাসার ঝগড়া সুখে,
মিটিয়ে দিব ব্যথা।

ভালোবেসে রাখবো বুকে,
ভরসা করো আমায়,
জীবন দিয়ে রাখবো সুখে,
জীবন সখী তোমায়।

তোমায় নিয়ে স্বপ্ন হাজার,
বুনছি দিনে রাতে।
তুমি আসলে পূর্ণ হবে,
স্বপ্ন সাধ যে তাতে।

কত কথা বলছি তোমায়
শুনতে যদি ক্ষণে,
চুপটি করে আছো কেনো
রেখো আমায় মনে।

আমার ভাষা বুঝলে পরে,
করবে আমার আশা,
যখন আমি থাকবো না আর
রইবে ভালোবাসা।

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ