তুমি বিদ্রোহী নজরুল ইসলাম - মামুধ আনসারী

তুমি বিদ্রোহী নজরুল ইসলাম
       মামুধ আনসারী

বিদ্রোহের সুরে বাঁধিলে তুমি সাম্যবাদের গান, 
লহ প্রণাম তুমি মোদের বিদ্রোহী কবি 
কাজী নজরুল ইসলাম।
যেখানেই অন্যায়, অত্যাচার, অবিচার, অসাম্য—সেখানে উচ্চারিত হয় জাতীয় কবির নাম।
সব ধর্মের ভেদাভেদ ভুলে গাহিলে তুমি
মানবতার জয়গান।
হে জাগরণ ও যৌবনের কবি তুমি
ব্রিটিশের কারাগারে নিক্ষিপ্ত হইয়া বারংবার 
তবু থামেনি তোমার বিদ্রোহীর গান।
চুরুলিয়ার বীর সন্তান, হে কবি তুমি বিপ্লবী,
বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ।
তোমার লেখনী আজও রয়েছে ক্ষিপ্ত
তুমি বিপ্লবী- সাম্যবাদী, তুমি বিদ্রোহী নজরুল ইসলাম।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার