আতঙ্কে থেকে - মনোজ কুমার রথ

আতঙ্কে থেকে
   মনোজ কুমার রথ 


  দূরত্বরা আজকে জরুরি ভীষণ,
  কাছাকাছি এখন আসাটা অন্যায়;
  জীবাণু থেকে রক্ষা পাওয়া মিশন,
  কাছে আসি না কেউ আসে না। হায়! 

  মুখ ঢাকানো মহা এক কর্তব্য,
  নইলে বিপদ রক্ষা নেইকো কারও;
  সভা বাতিল জমায়েত ও বক্তব্য,
  লৌকিকতার অনুষ্ঠানও ছাড়ো।

  হাত ধুয়ে নাও যত ইচ্ছে পারো,
  নাকে মুখে একবারও হাত নয়;
  নইলে কিন্তু রক্ষে নেইকো কারও,
  আয়ুর হবে এক্কেবারেই ক্ষয়।

  থাকতে সুস্হ রাখতেও অন্যজনে,
  দূরত্ববিধি অবশ্যই পালনীয়;
  এসো সবাই থাকি সচেতনে,
  স্যানিটাইজ বারে বারে করে নিও।

  প্রাণবায়ু কই কোথায় প্রাণের বায়়ু, 
  সিলিন্ডার নাই কিংবা পুরোই ফাঁকা!
  গাছেদের যখন হরণ করো আয়ু,
  এ'সব কথা মনে থাকে না কাকা? 

   আজকে যখন শ্বাসের কষ্ট প্রবল,
   বার্তা পাঠাও কিংবা হত্যে দাও;
   ফোনের পর ফোন করে যাও কেবল;
   জ্বলছে চিতা অবিরাম দাউ দাউ!

   বিশ্ব যখন সেঁধিয়ে গ্যাছে গুহায়,
   ভোটপাখিরা কোথায় যেন উধাও!
   রত্নের হার হয় কি কাঁচা লোহায়,
   স্যাকরা যিনি তাঁকেই একটু শুধাও। 

   কেউ জানে না শেষটা কোথায় কবে,
   জ্বলছে চিতা ছুটছে লাশের গাড়ি;
   এই পৃথিবী সুস্হ আবার হবে,
   মহামারি সে কবে ফিরবে বাড়ি ! 

   সম্পর্ক সব কবে হবে সবুজ,
   কেউ জানে না সবাই আতঙ্কিত;
   ব্যবধান মাঝে সব অসহায় অবুঝ,
   সংকটে জীবন মৃত্যুই উপনীত!  

                                     
(28-04-2021) ম.কু.র. (১৪ বৈশাখ,১৪২৮)

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ