ফাঁকা কাগজ - জিসা জানা

ফাঁকা কাগজ 
জিসা জানা

ফাঁকা কাগজের ন্যায় আমার জীবন,
নেই কোনো বিষয়
এটির সম্পর্কে লেখার মত।
দেখানোর মত নেই কোন অর্জন,
নেই কোন কিছু ভালোবাসার কিংবা
প্রশংসা করার মত।
এটি কেবল অসীম সংগ্রাম
এবং অপমানে পূর্ণ,
নেই এর কোন দৃশ্যমান প্রান্ত।
এটি কেবল নিয়মিত অপব্যবহার,
তোমার পিছনে সবাই,
যে কোন যুক্তি ছাড়াই,
যা করে প্রতিনিয়ত,
অদূর ভবিষ্যতেও
যার নেই কোন অন্ত।


Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ