বিদ্রোহী কবি - পৌষালী সেনগুপ্ত

বিদ্রোহী কবি
       পৌষালী সেনগুপ্ত
    
তুমি জন্মেছিলে চুচুড়ার
পরিবারে ,
তুমি জন্মেছিল বাংলার দুর্দিনে!
তুমি বিদ্রোহী তোমার কলমের জোরে,
তুমি লিখেছো নানা সাহিত্যের মালা ,
তুমি সাহিত্যের দরবারে,
নিজেকে করেছ প্রতিষ্ঠিত!
তুমি কালজয়ী রচয়িতা,
নতুনের গান,অগ্নিবীণা,ধূমকেতু,
তোমার একের পর এক রচনা
দিয়ে সাহিত্যের জগৎ কে
করে তুলেছো তুমি অনন্য!
তুমি একাধারে লেখক,গানের সৃষ্টিকর্তা,
পদ্ম ভূষণে ভূষিত তুমি,
তুমি সেই নক্ষত্র 
যে আজও সাহিত্যের আকাশে বিদ্যমান!

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ