উলঙ্গ জনপদ - উদ্দীপক গঙ্গোপাধ্যায়

উলঙ্গ জনপদ
    উদ্দীপক গঙ্গোপাধ্যায়

এখনো আছি, তবুও আছি
যদিও মুহূর্ত মগ্ন-নীল আকাশ, 
যদিও চেতনার অন্ধকারে
অন্তহীন শূন্যতার ঢেউ চরাচরে
মৃত্যুর মত অপরিমিত চোখের জলে।

সমাধান খোঁজে নির্বোধ পান্ডিত্য
আনাচে কানাচে লুটেরা, শবাধার
নীলবর্ণ উদ্বিগ্ন প্রহর জাগে
আস্থাহীন বাসহীন মানবতাহীন
সততায় একাকার নদীকূল।

দর্শনিক শকুনের সবিনয় নিবেদন
গভীর অসুখ শস্যক্ষেত, জলের শব্দে,
মুখোশের আড়ালে আদিগন্ত নিরাপদ,
চুপিসারে হাজার শবের ভীড়ে
এ কোন উলঙ্গ জনপদ।

          

Comments

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)