ভালো থাকুন সুস্থ থাকুন - তপন কুমার তপু

 ভালো থাকুন সুস্থ থাকুন


তপন কুমার তপু



দেখছি এখন সবাই যেন

হয়ে গেছে ডাক্তার,

করোনা তে যে যার মত

দিচ্ছে ওষুধ যার তার,


বিশেষজ্ঞ ডাক্তারেরা 

খাচ্ছে কত হিমসিম,

জানিনা যে আমরা কিছু

জমছে মাথায় থিম।


এ করলে ভালো হবে

এই কাজ টি করো,

ম্যাছেন্জার ফেসবুকে

খবর দিয়ে ভরো।


আমার তোমার চিন্তা করে

খাটছে বিশেষজ্ঞ,

ছুটছি কত এদিক ওদিক

সবাই আমরা অজ্ঞ।


বিশেষ বিষয় চিন্তা করে

বলছে থাকো ঘরে,

বিপদ মুক্ত থাকবে সবাই

থাকো ধৈর্য্য ধরে।


ভাল্লাগেনা গুজব কথা

বিপদ টা যে বড়ো,

ঘরে থেকো নিরাপদে

গুজব কথা ছাড়ো।





Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস