শপথ পাঠ - রাজু দাস

শপথ পাঠ

 ✍ রাজু দাস 


চলুন গড়ি মুক্ত সমাজ 

নিজেদের মস্তিষ্কের জোরে।  

শুনবো না অগ্ৰদূতের ভাষণ 

কোন এক পথের মোড়ে,  

অন্যায় কে প্রশ্রয় না দিয়ে 

এসো হে করি শপথ পাঠ।  

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই 

গড়ে উঠুক এই প্রতিবাদ,  

একের থেকে দুই ভালো 

দুইয়ের থেকে চার,  

হাতে হাত রেখে আমরা করতে চাই 

সমাজ কল্যাণ কাজ।




Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ