প্রতিক্ষালয় সৌভিক দেবনাথ অগণিত প্রহর পরে আসিয়াছিলে সেবার ফিরে, নিঙরায়ে দিতে মোরে বুকের জমানো ভালোবাসা। আসিলে ফিরিয়া শুনিলে আমি ঘরে, ভাবিয়াছো তবে হয়তো অভিমানে মুখখানি রাখিয়াছি বালিশে লুকায়ে। হেনকালে যবে প্রবেশিলে ঘরে দেখিলে মোরে বিছানার 'পরে। মলিন বদনে পলকহীন চক্ষে, যেন বিস্ময়ে দেখিতেছি তোমারে। কহিলে তবে, "কি দেখিছ অমন করে? ওঠো এবে, ছাড় মান, খোল অধরের তালাখানি। বল শুনি মধুর বাণী, জুড়াই এ প্রাণ প্রিয় স্বরে। কি হল এবে, কথা কওনা কেনো তবে? ছাড় মান দিওনা কষ্ট প্রাণের সখীরে। দেখ চাহি, সাজিয়াছি তোমার লাগি_ বেনারসি শাড়ি, কাঁচের চুড়ি, সিঁথির সিঁদুর, লাল টিপ, আরও কত কি, এই দেখ চাহি! কিগো, কথা কওনা কেনো তবে?" এবার হৃদয়খানি উঠিবে কাঁপি, তবে কি মোরে ধরিছে স্তব্ধতা? ব্যাকুল হৃদয়ে যবে ছুঁইবে আমারে, দেখিয়া শীতল দেহখানি। বুঝিবে তখনই, মোর পরাণ গিয়াছে উড়ি, তাইতো শূণ্য খাঁচাখানি। যারে তুমি ডাকো, সে তো আজ নাই, ...
Comments
Post a Comment