শিক্ষা - সত্যরঞ্জন বণিক

 শিক্ষা 

        সত্যরঞ্জন বণিক 


☆

পাটীগণিত বীজগণিত জ্যামিতি,

সবেতেই ছিল আমার খুব ভীতি।

ক্লাসের অঙ্ক,

ভীষণ আতঙ্ক।

অঙ্কে ফেল করে পড়াটি হলো ইতি। 

☆

প্রতিদিনই স্কুলে বরাদ্দ ছিল চড় থাপ্পর,

শাস্তি এক পায়ে দাঁড়িয়ে বেঞ্চের উপর।

হোমটাস্কে ভীষণ ফাঁকি,

সিলেবাসের সবই বাকি।

অঙ্কেতে মাথাব্যথা শরীরে আসে জ্বর।

☆

অশিক্ষিত লোক বলে অবজ্ঞা সমাজে,

অমানুষিক পরিশ্রম লেবারের কাজে।

অবহেলায় জীবন নষ্ট,

জীবনেই দারুণ কষ্ট।

নিরক্ষর লোকই নিরক্ষরতার জ্বালা বোঝে।

☆

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "- সম্পূর্ণ খাঁটি,

অশিক্ষায় পরাজয়ের গ্লানি জীবন মাটি।

শিক্ষা আলোর দ্যুতি

অশিক্ষা আনে দুর্গতি।

চড়াই উৎরাই জীবন পথে আঁধারের ভ্রূকুটি।


                                    -----সত‍্য রঞ্জন বণিক 




                    -

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

প্রতিক্ষালয় - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ