ঢাক - কিশোর ভট্টাচার্য্য

      ঢাক

        কিশোর ভট্টাচার্য্য

উৎসবে বাজে ঢাক
ড্যাং ড্যাড্যাং ড্যাং।
আনন্দে বাজায় ঢাকি
তুলে একখান ঠ্যাং।
কিছু কথা রাখতে গোপন
   করি রাখঢাক,
মাছ কি আর ঢাকা যায়?
    দিয়ে কিছু শাক!
কথা কিছু করতে প্রচার
     যারেই দাও ডাক,
        যতই পারো হাঁক;
ডেকে হেঁকে তোমার মাথায়
       পড়ে যাবে টাক!
   ভালো মনের বিচার
      জানবে না কেউ আর!
             বলি তাই...
    নিজের ঢাক পেটান নিজে
         নাহলে কেউ
                 জানবে না যে।



Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ