প্রেমময় কবি ও কবিতা - তপন কুমার তপু


প্রেমময় কবি ও কবিতা

তপন কুমার তপু

অজস্র বেদনার সূখ যখন ম্লান হয়ে আসে চারিদিক,
বেদনার ক্ষত বেড়ে যায় মাঠের আবাদি জমির মত,,
বোনা বীজ যদি অঙ্কুরোদগম না হয়- অসহ্য বেদনা হতো।
পৃথিবীতে বেঁচে থাকার ভালোবাসাটা হারায় দিকবিদিক।।

কবিতার পাতা ধুয়ে কি আর শস্যকণা জন্মায়,
পেটের চাহিদা মেটে - মেটে কি বেঁচে থাকার সুখ 
এভাবেই প্রেয়সী আমার বলতে থাকে মলিন হয় সুন্দর মুখ। অথবা আকাশের দিকে তাকিয়ে বলে পোড়া কপাল হায় হায়!!

তবুও কবি কবিতা লিখে যায় শুধু লিখে যায় ,
চশমার ফাঁক দিয়ে তাকায় ভালোবাসার প্রেয়সীর দিকে,,
তারপরও লেখে প্রেয়সী আমার ভালোবাসা প্রিয়জন বিষন্নতা কেন মুখে।
একদিন তুমিও উঠবে হেসে ওই সুন্দর মুখে আসবে সুসময়।।

কবির কবিতাগুলো খাতার পাতায় অপ্রকাশিত রয়ে যায়,
কবিও হারিয়ে যায় প্রেয়সী হারায় কবিতা শুধু কবিতা হয়ে,,
রয়ে যায় প্রকাশ পায় কি দারুন কবিতা সবাই দেখে যে চেয়ে।
কবি বেঁচে ওঠে মানুষের কাছে চিরদিন কবি হয়েই পূজিত হয়।
                   


                   

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস