সবাই স্বার্থপর - দিলীপ কুমার দাস

শিরোনামঃ সবাই স্বার্থপর

কলমে দিলীপ কুমার দাস 
তারিখঃ ১২/০৯/২১

স্বার্থবাদীর এই দুনিয়ায় 
সবাই স্বার্থপর,
মুখোশের আড়ালে যায় না বোঝা 
কে আপন কে বা পর।

সময়ের দোহাই দিয়ে মানুষ 
দেখায় খুব ব্যস্ততা।
অজুহাতের হাত প্রসারিত করা
এটাই সত্য বাস্তবতা।

বন্ধু সেজে আসে কাছে 
আঁটে নানান রকমের ফন্দি, 
কখনও তারা হতে পারে না 
মনের খাঁচায় বন্দী।  

স্বার্থ হাসিল হলে পরে 
যায় না তাদের দেখা, 
তারাই আবার সরলতা কে ভাবে 
সমাজের মানুষ গুলো বোকা।

Comments

  1. অসংখ্য ধন্যবাদ সুহৃদ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ