" স্পন্ডিলাইটিস" -- অরবিন্দ সরকার

          " স্পন্ডিলাইটিস"
            -- অরবিন্দ সরকার
           বহরমপুর, মুর্শিদাবাদ।
           যয১১/০৯/২০২১


কাটোয়া শহর থেকে বোলপুরে ও তার আশেপাশে কীর্নাহার,লাভপুরে অনেক অফিসযাত্রী বাসে যাতায়াত করেন। এখানের যাতায়াতের মাধ্যম বাস, মিনিবাস। 

মিনিবাসে সীট না পেলে খুব মুস্কিল যাতায়াত। দাঁড়িয়ে মাথা ঠেকে যায় বাসের আচ্ছাদনে।
মীরা, সন্ধ্যা, রাধারানী, পুষ্পিতা এঁরা কাটোয়া থেকে অফিস টাইমে মিনিবাস ধরে প্রতিদিন অফিস করেন। কেউ সোয়েটার বুনতে বুনতে যান, যদি সীট মিলে তাহলে, এইভাবে অফিসে যান। কারো হাই হিল জুতো পরা থাকলে জুতো খুলে দাঁড়াতে হয়।নইলে মাথা ঠেকে যাবে। বেঁটে যারা একমাত্র তাঁদের মুক্তি।রোজ এভাবে যাতায়াতে রাধারানীর ঘাড়ে ব্যথা। তিনি অফিস ছুটি নিয়ে ডাক্তার দেখিয়ে ব্যথা কমানোর ঔষধ নিয়ে এসেছেন। সঙ্গে গলার বেল্ট। আর কিছু ব্যায়াম দিয়েছেন ডাক্তার বাবু। এও বলেছেন যে মিনিবাস ছেড়ে বড় বাসে যাতায়াত করুন। রাধারানী বলেছেন ডাক্তারবাবুকে যে,ও সময়ে মিনিবাস আমাদের জন্য বরাদ্দ।যাত্রী কম থাকে তাই মিনিবাস।

দশদিন ছুটি কাটিয়ে রাধারানী আবার বাসে উঠলেন অফিস যাওয়ার জন্য। নিত্যযাত্রীরা সকলেই আছেন। শারীরিক অসুস্থতার কথা সকলেই জানতে চাই।

মীরা অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী, পড়াশোনা তেমন জানে না, সে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে বললো - রাধাদি গলায় ওটা কি? কী সুন্দর লাগছে গলবন্ধটি। একটি আমার জন্য এনো তো। আমার চেহারাটাই পাল্টিয়ে যাবে।তা রোগের কী নাম গো?
রাধারানী বললো স্পন্ডিলাইটিস। মীরা বললো - আবার বলো- স্পন্ডিলাইটিস।
এবার মীরা বললো- কী সুন্দর রোগের নাম,যেন শরীরটা হেলেদুলে উঠছে। আমার কেন হয়না গো রাধাদি?
রাধা - তোর কেন,সবার এই রোগ হবে ,যারা রোজ মিনিবাসে অফিস করি।
মীরা- কী সুন্দর , তোমার গলা বেল্ট পরে নীচু হয়ে গেছে, সোয়েটার বুনতে তোমার কি ভালো হবে।ওপরের দিকে তাকাতেই হবে না। তাছাড়া ওপরদিকে তাকিয়ে কথা বললে সবাই হা-করা মেয়ে মানুষ বলবে।হে ভগবান রাধাদির মতো আমাকে করে দাও।এক বাসে যাতায়াত করছি সবাইকে এক করে দাও।একচোখে তাকিও না প্রভূ! সবাইকে সমান চোখে দেখো! নিশ্চয়ই ভগবান আমার আবেদনে সাড়া দেবে।রোগের কী সুন্দর নাম ,তার সঙ্গে মানানসই গলার পরিধান।হে ভগবান,হে ভগবান মুখ তোলো আমার দিকে।সবাই খাতির করবে এই রোগের নাম শুনে।
বাংলায় জ্বর নামুনিয়া , কলেরা, সর্দি, কাশি এসব নাম। ইংরেজি জ্বর অসুখ না হ'লে কেমন কেমন লাগে। ঠিকমতো আভিজাত্য আসেনা। স্পণ্ডিলাইটিস স্পণ্ডিলাইটিস,ঊঃ কি মিষ্টি নাম।বিলেতি রোগ না হলে বেমানান। নেড়ি কুত্তা বাঙালি,এ্যালসেশিয়ান কুকুর বিলেতি। তবে? এ্যালসেশিয়ানের কতো কদর ! কোলে পিঠে মানুষ হয়।আর নেড়ি কুত্তা যত্রতত্র মানুষ হয়,থুড়ি অমানুষ হয়। ওদের নোংরা স্থানে বাস আর নোংরা খাওয়া অভ্যাস। আর
বিলেতী কুকুর - বিলেতি খাটে, বিলেতি সোফায়,বিলেতি সাবান , সুগন্ধিতে ভরপুর থাকে।যেন বংশের কেউ।
আঃ বিলেতি ছাড়া কিছুই মানায় না। শুধুমাত্র আমরাই বাঙালি হয়েই রইলাম।যে সব বাঙালি বিলেতে রয়েছে তারা ভাগ্যবান। ওরা এমনিতেই এসব বিলেতি পোষাক,রোগ পায় আর আমরা কদাচিৎ এই রোগ দেখতে পাই। স্পণ্ডিলাইটিস স্পণ্ডিলাইটিস স্পণ্ডিলাইটিস।

Comments

Popular posts from this blog

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)