পুনঃমূল্যায়ন (রিভিউ) - বার্তা ভারতী সাহিত্য পত্রিকা
পুনঃমূল্যায়ন (রিভিউ)
বার্তা ভারতী সাহিত্য পত্রিকা
দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা
সেপ্টেম্বর ২০২১
বার্তা ভারতী সাহিত্য পত্রিকা কোন্নগর থেকে রামপ্রসাদ বসু কর্তৃক প্রকাশিত হয়। সহ-সম্পাদক হলেন অরিন্দম দাস ও দীপশ্রী ধর।
এটি প্রধানতঃ তিনটি খন্ডে বিভক্ত হয়ে প্রকাশিত হয়, সাথে ছবি পত্রিকা ও প্রকাশিত হয় যা কিনা তৃতীয় খন্ড হিসাবে প্রকাশিত হয়। প্রথম ও দ্বিতীয় খন্ডে থাকে - কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, রম্যরচনা ইত্যাদি আর তৃতীয় খন্ডে থাকে অঙ্কিত চিত্র।
প্রথম খন্ডে প্রকাশিত হয়েছে ২০ টি পৃষ্ঠা এবং ৭০ জনের লেখা।
দ্বিতীয় খন্ডে প্রকাশিত হয়েছে ১৫৬ জনের লেখা এবং ৩৪ টি পৃষ্ঠা।
আর তৃতীয় খন্ডে প্রকাশিত হয়েছে - ৫০ জনের আঁকা এবং ২৭ টি পৃষ্ঠা।
খুব ভালো লাগা কিছু কবিতার নাম প্রকাশ করছি -
১) কবি রাসমণি ব্যানার্জ্জীর কবিজীবন
২) কবি সুতপা অধিকারী সেনের ক্ষুদিরাম
৩) কবি নীতা কবির ভালোবাসার শক্তি
৪) কবি লিলি করের পুরনো সেই দিনের কথা
৫) কবি শুভ্র চক্রবর্তীর জানোয়ার পরিবার
৬) কবি সুশান্ত পারুই এর হুলো মেনির বে
৭) কবি মহুয়া হাজরার প্রেম ডোরে
৮) কবি পার্থ ব্যানার্জ্জীর তেলতেলিয়ে
৯) কবি অঞ্জলি দে নন্দীর গীতিকার্ণি মম
১০) কবি বিকাশ যশ এর তোমায় দেব
১১) কবি সুভাষ চন্দ্র ঘোষের চিরন্তনী
১২) কবি কাকলী ভট্টাচার্যের প্রেম।
এছাড়াও বাকি সকলের লেখা খুব ভালো লেগেছে। এত অল্প কথায় সবার নাম লেখা সম্ভব না যেখানে শতাধিক লেখক-লেখিকা।
এছাড়া প্রবন্ধ গুলি অনেক জ্ঞান উন্মেষ করবে আশা রাখি। পত্রিকার শেষ দিকে লেখকসূচী প্রকাশিত হয়। সেটি প্রথম দিকেও রাখা যেতে পারে বা না রাখলেও সমস্যা হওয়ার কথা নয়। তবে প্রিন্টেড প্রকাশিত হলে প্রথমে থাকাই বাঞ্ছনীয়। বানানে দৃষ্টি নিক্ষেপ করার অনুরোধ রাখছি। এছাড়া বুনন এবং গঠনশৈলী খুব ভালো। পত্রিকার মান খুব ভালো। আশা করি বার্তা ভারতী সাহিত্য পত্রিকা সমগ্র বিশ্বে প্রভাব বিস্তার করবে।
Comments
Post a Comment