কোচবিহার ম্যাগাজিন - পুনঃমূল্যায়ন
কোচবিহার ম্যাগাজিন
অণুকবিতা সংখ্যা
কবি সৌরভ সরকার সম্পাদিত কোচবিহার ম্যাগাজিন একটি আন্তর্জাতিক ও বিশ্বমানের পত্রিকা, কোচবিহার থেকে প্রকাশিত হচ্ছে। অণুকবিতা সংখ্যাটি প্রকাশিত হয়েছে। প্রকাশ কাল - ২০ সেপ্টেম্বর ২০২১. মোট ৪৪ জন কবির অণুকবিতা প্রকাশিত হয়েছে।
বিভিন্ন ধরনের কবিতার ফর্ম প্রকাশিত হয়েছে। কিছু গদ্য কবিতা, কিছু পদ্য কবিতা, রূপক, ছড়াক্কা, এমনকি দ্বিপদী ও প্রকাশিত হয়েছে।
খুব ভালো লাগা কিছু কবিতার নাম প্রকাশ করছি, যেমন -
কবি সুদীপ কুমার চক্রবর্তীর দ্বিপদী ছড়া উড়ান,
কবি প্রশান্ত মন্ডলের ভাষার অঙ্গীকার,
কবি কণিকা শর্মার টাপুরটুপুর বৃষ্টি,
কবি রঞ্জনা বসুর আশ্রয়,
কবি রাখী মিস্ত্রীর প্রেমিক,
কবি মৌসুমী ঘোষের ইচ্ছেডানা,
কবি মেঘ দত্তের আতঙ্ক,
কবি মৌসুমী ভৌমিক এর পুজো,
কবি চন্দ্রা মন্ডলের ইচ্ছা ডানা,
কবি দেবশ্রী দের দ্রাঘিমা,
কবি স্বপ্না সাহার রক্তাক্ত শব্দ।
এছাড়াও বাকি সকল কবির লেখা কবিতা ভালো লেগেছে।
কবিতার শব্দচয়ন, বুনন এবং বানান ঠিকঠাক আছে। যথাযথ সাজানো হয়েছে। আশা করি, কোচবিহার পত্রিকা আরো উন্নততর হবে সমগ্র বিশ্বে প্রভাব বিস্তার করবে।
Comments
Post a Comment