ঢককনের বুকে চিনচনে ব্যথা - দেবারতি গুহ সামন্ত
শিরোনাম - ঢককনের বুকে চিনচিনে ব্যথা
কলমে - দেবারতি গুহ সামন্ত
পেনের ঢককনে লেগে আছে এক ছটাক কালি,
ঠিক যেমন চাঁদের গায়ে ঝুলে থাকে কলঙ্ক।
কালিটার রঙটা ঠিক বোঝা যাচ্ছে না,
নীলও হতে পারে,কিংবা কালো,অথবা লাল!
পেনটা অবহেলায় পড়েছিল ড্রয়ারের এককোনে,
লান্ছিত,অপমানিত অভিমানীনির মতো।
হাতে নিয়ে খুব ভালো করে লক্ষ্য করতে লাগলাম পেনটাকে,
হয়ত পেয়ে যেতে পারি কোন ক্লু।
আরে হ্যা,মনে পড়েছে,এ তো আমার বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফ্ট,
আমার জন্মদিনে,ভালোবেসে উপহার দিয়েছিল গিফ্ট র্যাপ করে।
ওই দিনটা আজও আমার কাছে স্মরণীয়,
আমার মনের মানুষকে প্রপোজ করার দিন ছিল সেদিন।
কোথা থেকে কি যে হয়ে গেল,
ঠিক যেন কুছ কুছ হোতা হ্যায় সিনেমা।
আমি প্রপোজ করার আগেই আমার মনের মানুষ,
তার মনের কথাটা বলে দিল আমার বেস্ট ফ্রেন্ডকে।
আনন্দ আত্মহারা আমার বেস্ট ফ্রেন্ড জড়িয়ে ধরল আমায়,
ওদিকে আমার কলিজা ফেটে পড়ার উপক্রম।
চোখের জল লুকিয়ে কোনোরকমে হাসি টানলাম মুখে,
আর প্রার্থণা করলাম ওদের সারাজীবনের সুখের জন্যে।
তারপর টলতে টলতে কিভাবে যে বাড়ি পৌঁছেছি তা আজ নেই মনে,
ঘরে এসেই সজোরে পেনটাকে ছুড়ে মেরেছিলাম দেওয়ালে।
তাতেই পেনটা ভেঙে কালি ছিটকিয়ে লাগে ঢককনের গায়ে,
ওটা কি কালি ছিল,না আমার হৃদয় নিংড়ানো অপূর্ণ প্রেমের রঙ?
Comments
Post a Comment