কবিতা - স্বপ্ন - বুদ্ধেশ্বর পৈলান
- Get link
- X
- Other Apps
কবিতা - স্বপ্ন
বুদ্ধেশ্বর পৈলান
তোমায় নিয়ে দেখেছিলাম কত স্বপ্ন,
রোজ ভরে মনে পড়তো তোমার মুখখানা,
তোমার প্রেমেতে আমি আজীবন মগ্ন,
তোমার জন্য যাব আমি অন্ধপুরির জেলখানা।
তোমায় নিয়ে দেখেছিলাম কত স্বপ্ন,
তোমায় নিয়ে ভেবেছিলাম অনেক কিছু,
তোমায় পেয়ে আজ আমি হয়েছি ধন্য,
সারাজীবন গিয়েছি তোমার পিছু পিছু।
তোমায় নিয়ে দেখেছিলাম কত স্বপ্ন,
সব হারিয়ে গেছে গভীর সমুদ্রের মাঝে,
তোমায় নিয়ে করেছিলাম কত আনন্দ,
তোমার প্রেমের গান আজও হৃদয়ে বাজে।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment