অন্তর দহন - তপন কুমার তপু

 অন্তর দহন


তপন কুমার তপু


হৃদয় গুলো পুড়ছে একা, ঘরের কোণে,

সাত সকালে পুড়ছে যে শ্রম, জগতের সুখ,,

অন্তরালে নেই তো আগুন, রৌদ্র বিমুখ।

স্বপ্ন নিয়ে বাঁচতে চাওয়া,ক'জন জানে।।


মন বাতাসে- সবুজ পাতা- হাসছে কতো,

চাওয়া পাওয়ার মেঘ আকাশে বৃষ্টি হলো,,

রোদ বৃষ্টি শ্রম পেরিয়ে মানুষ গুলো।

লাগতো ভালো তবুও যদি সুখী হতো।


ঐতো পাখী উড়ছে তার ই নীল আকাশে,

সুখের মতো মানুষ যে তার পায়না দেখা,,

পুড়ছে মানুষ উড়ছে মানুষ,জন্ম থেকে একা একা।

কষ্ট দুঃখ ,জন্ম-মৃত্যু জগত জুড়ে এমনি হাসে।।




Comments

Popular posts from this blog

অনুগ্রহ - সৌভিক দেবনাথ

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

একদিন অসুখ সেরে যাবে - মনীষা ঘোষ