বেসরকারি ভালোবাসা - কিশোর ভট্টাচার্য্য

 বেসরকারি ভালোবাসা

           কিশোর ভট্টাচার্য্য


আজি বাজেট হইল পেশ,

দুঃখের নেই শেষ!

বরাদ্দ কিছু হয় নি,

ভালোবাসার খাতে!!

যা হোক চালিয়ে নিতুম

পূর্বের বরাদ্দতে।


কিন্তু ঐ যে একখান কথা,

বাড়িয়ে দিলো ব্যথা!

ভালোবাসা হবে বিলগ্নীকরণ!

নুপুর হীন হবে রাইয়ের চরণ!

শেয়ার দেবে বেচে!

আপনার ভালোবাসা,রবে না কাছে!

আহত হলো সকল আশা!

বেসরকারি হবে ভালোবাসা!!




Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকা - বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাদেমী অনুমোদিত - Registration number - (BBSA/GM/132/2021) - আলোর দিশা সাহিত্য পত্রিকার ওয়েব ম্যাগাজিন সংখ্যা - চতুর্থ সংখ্যা - কাব্যগ্রন্থ সংখ্যা

তোতাপাখি - তরু তালুকদার