কবি লিয়াকত শেখের কবিতা
খুকুর রাগ
লিয়াকত সেখ
খুকু সোনা চাঁদের কণা
রাগ করেছে আজ,
রঙ্গিন চুড়ি নেবে সোনা
সাজবে নতুন সাজ ।
আমার খুকু সরল মতি
নরম তাহার গাল
দেখলে তারে মনে পড়ে
আমার শিশু কাল ।
খুকু আমার বসে আছে
মুখটি যেন ভার,
কাছে গিয়ে দেখি আমি
চোখে অশ্রু তার ।
সোনা আমার খুকুমণি
আমার জানের জান,
চুড়ি তোমায় কিনে দেবো
ভাঙ্গো এবার মান ।
চলরে খুকু আমার সাথে
গ্রামের মেলা চল,
মেলায় গিয়ে কিনবো চুড়ি
মোছরে চোখের জল ।
তারিখ - ৩১ ডিসেম্বর ২০২৩
Comments
Post a Comment