কবি রামপ্রসাদ রায়ের কবিতা


যাবো এবার ওপাড়ে
 রামপ্রসাদ রায় 

সময় নেই আর।
সব কাজ গুছিয়ে নিতে হবে এই বেলা।
"কাল" বড় সংশয়ের।
কি জানি কী হয় রাত পোহালে।

নৌকাটা এখনও নোঙর করা আছে।
মাঝি ভাই, আমি যাবো, একটু সবুর করো।
আমার ডাক এসেছে।

নেবার মতো আছেই বা কী!
আছে একটা খাতা আর কলম,
তাতেই লিখে চলেছিলাম অনেক হিজিবিজি,
লোকে তাই বলে।
যতো লিখেছি, সে সবের হিসেব হলে
এই সমাজটা, দেশটা শুদ্ধ হয়ে যেতো।
এখন বুঝেছি।
ওগুলো ছিলো পন্ডশ্রম।
কে কার হিসেব করে!
সব টিকি'ই তো এক খুঁটি'তেই' বাঁধা।

তাই, ডাক যখন এসেই'ছে,
চলে যাই এই বেলা।

ঠিকানা : লাভপুর, বীরভূম
 ২৬/১২/২০২৩.


Comments

  1. বেশ ভালো লাগলো ۔۔۔কবি মনের বিষণ্ণ ভাবনা পাঠকের মন ছুঁয়ে যায় ۔۔۔۔আরও কবিতা পাঠের প্রত্যাশা রইলো ۔۔۔

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস