বীরসা মুণ্ডা - অরবিন্দ সরকার

১৫/১১/২০২১

                  "বীরসা মুণ্ডা"
           --- অরবিন্দ সরকার।

আঠারো শো পঁচাত্তরে  জনম্ তোমার,
মৃত্যু উনিশশো সালে,    রূপে ভগবান,
রাঁচির মুণ্ডাজাতির       ইতিহাসে নাম,
বৃটিশ বিরোধী যুদ্ধে     তীর হাতিয়ার।

আদিবাসী মানুষের    ন্যায্য অধিকার,
বন জঙ্গল তাদের        আদি বাসস্থান,
বনসম্পদের মালিক    বাঁচাতে সম্মান,
পশুপাখির শিকার      তাদের আহার।

ইংরেজ দখল চাই       শুরু অত্যাচার,
লাগামছাড়া লাঞ্ছনা     ভূমি কম্পমান,
আদিবাসী একত্রিত      হ'য়ে বলীয়ান,
মুণ্ডাজাতি  জয়যুক্ত      বৃটিশের হার।

স্বাধীনতা আন্দোলনে   প্রথম আঘাত,
বীরসা মুণ্ডা শহীদে       মুক্তিরই স্বাদ।

Comments

Popular posts from this blog

কবি বিকাশ ভৌমিকের কবিতা

আলোর দিশা সাহিত্য পত্রিকার ব্লগ ম্যাগাজিন - ৫ (বাবা - সংখ্যা)

অসমাপ্ত ক্যানভাস - সৌরভ দাস