ইতিহাস -- অরবিন্দ সরকার

০৩/১০/২০২১

                 " ইতিহাস"
          -- অরবিন্দ সরকার
        বহরমপুর, মুর্শিদাবাদ।

অতীত যায়না দেখা     ইতিহাসে পড়ি,
বর্তমান সঙ্গে থাকে   নিয়ে আড়ি ভাব,
ভবিষ্যত কল্পনায়         অনুমানে বিশ্রী,
গদিতে বসতে পেলে       সবাই নবাব।

পাঠশালায় পণ্ডিত        গুরুগৃহ ছাড়ি,
মাষ্টারমশাই সৃষ্টি           ব্যবসায়ী হাব,
অতীত টানলে পরে         হনুমান গড়ি,
বর্তমান লজ্জা পাবে      দর্শন অভাব।

ভবিষ্যতের চশমা         ইতিহাস বৈরী,
নাকানিচুবানি যমে        কথার স্বভাব,
ভালোমন্দের বিচারে পাপপূণ্যে পাড়ি,
স্বর্গের অপ্সরা চিন্তা    মন্দ মনোভাব।

ছাঁচে ফেলে দেবদেবী   কল্পনায় তৈরী,
ইতিহাস চুরি হয়        হ'লে স্বেচ্ছাচারী!

Comments