পঞ্চভুতে বিলীন হবে - সমরেশ হালদার

পঞ্চভুতে বিলীন হবে

                 সমরেশ হালদার
                      ০১,০৮,২১

বিজ্ঞান আর ভগবানের
প্রভেদ কিছুই নাই
এই প্রেয়সীর মায়ার টানে
আমরা আসি যাই, 

নদীর কুলে বাস করি তাই
ভাবনা বারো মাস
পঞ্চভুতে বিলীন হবে
ফুরাবে সব চাষ, 

মুখ ও মুখোশ এক করে ভাই
পড়েছি বিষম কলে
ভুল করে ভুল ভাবনা গুলো
একদিন যাবে জলে, 

শত্রু মিত্র রোগ যন্ত্রনা
মিলাবে সব ব্যাথা
হাতে কাজ আর মুখে থাকুক
ঈশ্বরের ই কথা।।

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ