কাল একবার জানতে চেও
নীলাঞ্জনা


মাকে দিলে একখানা দিন,
খুব ভাল, খুব জবর,
মা দিয়েছে দুশো আশি,
তার রেখেছ খবর?
তারও পরে কত রাত,
এল কত প্রভাত,
মা দিচ্ছে তোমার জন্যে
চব্বিশ গুণ সাত।
মায়ের কথা লিখছ তুমি
গদ্যে এবং পদ্যে,
মায়ের জন্যে করেছ কিছু
আজকে বাড়ির মধ্যে?
মাকে তুমি কি দিয়েছ,
কি দিতেইবা পার,
মা তোমাকে আলো দিয়েছে,
আচ্ছা, ওসব ছাড়,
বস্তাপচা হয়ে গেছে
ওসব উপমা,
কাল একবার জানতে চেও,
ভাল আছো তো মা?

Comments

Popular posts from this blog

স্বপ্নভঙ্গ - সৌভিক দেবনাথ

মাটির শহর - সৌভিক দেবনাথ

অনুগ্রহ - সৌভিক দেবনাথ